রান্নাঘরের চুলা বা স্টোভ আমাদের প্রতিদিনের কাজের কেন্দ্রবিন্দু। কিন্তু রান্নার ধোঁয়া আর তেলের ছিটে লেগে চুলা খুব দ্রুত নোংরা, অপরিষ্কার ও চটচটে হয়ে যায়। আমাদের অনেকেরই এই জমানো তেল দূর করতে হিমশিম খেতে হয়। আজ আপনাদের সাথে শেয়ার করছি ৫টি সহজ ঘরোয়া উপায়, যা দিয়ে আপনি সহজে কোনো রাসায়নিক উপাদান ছাড়াই আপনার চুলাকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারবেন। চলুন দেখে নেই টিপস গুলো
১.ভিনেগার ও বেকিং সোডার ব্যবহার
এটি চুলা পরিষ্কারের সবচেয়ে কার্যকর উপায়ের মধ্যে সেরা টিপস।
- পদ্ধতি: এক কাপ ভিনেগারের সাথে দুই চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি চুলার নোংরা জায়গায় ছিটিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর একটি পুরনো স্ক্রাবার দিয়ে ঘষলেই সব তেল উঠে আসবে।
২. লবণের জাদুকরী ভূমিকা
বেকিং সোডা হাতের কাছে না থাকলে লবণ ব্যবহার করুন।
- পদ্ধতি: চুলার ওপর যেখানে তেলের আস্তরণ পড়েছে, সেখানে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর একটি ভেজা কাপড় দিয়ে আলতো করে ঘষুন। লবণ তেলকে শোষণ করে নেয়, ফলে পরিষ্কার করা সহজ হয়।
৩. লেবুর রস ও গরম পানি
লেবুর সাইট্রিক অ্যাসিড তেলের কঠিন দাগ দূর করতে দারুণ একটি কার্যকরী উপায়।
- পদ্ধতি: গরম পানিতে লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি চুলার ওপর স্প্রে করে দিন। কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন। এটি শুধু পরিষ্কারই করবে না, রান্নাঘরে একটি চমৎকার ঘ্রাণও ছড়িয়ে দেবে।
৪. ডিশওয়াশিং লিকুইড ও গরম পানি
সবচেয়ে সহজ উপায় হলো সাবান পানি।
- পদ্ধতি: গরম পানিতে কয়েক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। একটি তোয়ালে সেই পানিতে ভিজিয়ে চুলা ঢেকে রাখুন ৫ মিনিটের জন্য। এরপর ঘষলেই সব চটচটে ভাব দূর হয়ে যাবে।
৫. টুথপেস্টের ব্যবহার
চুলার ওপর ছোটখাটো পোড়া দাগ থাকলে টুথপেস্ট ব্যবহার করতে পারেন।
- পদ্ধতি: সাধারণ সাদা টুথপেস্ট দাগের ওপর লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর একটি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে মুছে ফেলুন।
শেষ কথা:
নিয়মিত পরিষ্কার রাখলে চুলা নষ্ট হয় না এবং অনেকদিন নতুনের মতো থাকে। আজই আপনার রান্নাঘরের চুলায় এই উপায়গুলোর যেকোনো একটি ট্রাই করে দেখুন!
সংগৃহীত
